
বাংলাদেশের
‘ইবনে বতুতা’খ্যাত ভ্রমণসাহিত্যিক, গবেষক, সাংবাদিক গাজী মুনছুর আজিজের জন্মদিন আজ। তার বাড়ি চাঁদপুর সদরের নানুপুর গ্রামে। জন্ম ও বেড়ে ওঠা
খুলনার দিঘলিয়ার চন্দনীমহল গ্রামে। বাবা মোহাম্মদ মুনছুর গাজী, মা মরিয়ম বেগম।
তার নেশা ভ্রমণ। ঘুরতে গিয়ে সেখানকার নদীর পানিতে শরীর ভেজানো তার আরেক নেশা। আছে পাহাড় জয়ের স্বপ্ন। মাঝেমধ্যে বের হন সাইকেল অভিযানে।
অংশ নেন বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায়।
সম্প্রতি
বের হয়েছে তার নতুন ভ্রমণ বই ‘নান্দনিক নেপাল’। প্রকাশ করেছে
বেঙ্গলবুকস। প্রচ্ছদ ও বইনকশা করেছেন
আজহার ফরহাদ। বইটিতে নেপালের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি বা খাবার সম্পর্কে
দারুণ বর্ণনা রয়েছে। তার উল্লেখযোগ্য বই : রূপসী বাংলার রূপের খোঁজে; ভ্রমণের দিন; বাংলাদেশ ভ্রমণসঙ্গী; ভুটান দার্জিলিং ও অন্যান্য ভ্রমণ;
অনন্য আরব; পজিটিভ বাংলাদেশ; ফাদার মারিনো রিগন; ৭১-এর খণ্ডচিত্র;
অজানা অজন্তা; হজ ও ওমরাহ
গাইড; পাখির খোঁজে বাংলাজুড়ে। সম্পাদনা করছেন ছড়াবিষয়ক ম্যাগাজিন ‘ঈদ উৎসব’।
এভারেস্টজয়ী
প্রয়াত বন্ধু সজল খালেদ স্মরণে প্রতি বছর কক্সবাজারের মেরিন ড্রাইভে একক ম্যারাথন করেন। এ ছাড়া সজল
স্মরণে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান করেছেন তিনি। ‘যুদ্ধ নয় শান্তি চাই
সবুজ বিশ্ব গড়তে চাই’ স্লোগান নিয়ে গত বছর ১৩
জুন তিনি বেস ক্যাম্প (৫,৩৬৪ মিটার)
পৌঁছান।
তিনি
বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হিসেবে পাখি শুমারিসহ পাখিবিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রমের সঙ্গে জড়িত। সম্পৃক্ত আছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে। পরিবেশ সচেতনতায় গাছ লাগানোসহ বিভিন্ন কার্যক্রমও করে থাকেন।
আওয়াজ ডটকম ডটবিডি, ১ ফেব্রুয়ারি ২০২৬