নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল টেলিকম অপারেটর বাংলালিংক। এ মোবাইল প্ল্যানের বিশেষত্ব হচ্ছে একটি প্যাক কেনার মাধ্যমে পরিবারের সবাই কানেক্টেড থাকতে পারবেন।

শুধুমাত্র মাইবিএল অ্যাপের মাধ্যমেই ‘ফ্যামিলি প্যাক’ কিনতে পারবেন গ্রাহকেরা। এ প্যাকের মাধ্যমে প্রিপেইড গ্রাহকেরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সর্বোচ্চ পাঁচজন পরিবারের সদস্যের সাথে প্যাকের অন্তর্ভুক্ত ইন্টারনেট ডেটা ও ভয়েস মিনিট শেয়ার করতে পারবেন।

১,১৯৮ টাকা মূল্যের এ ফ্যামিলি প্যাকে রয়েছে ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৬০০ মিনিট। এ বান্ডলের মাধ্যমে পরিবারের সদস্যরা একটি প্ল্যানের আওতায় কানেক্টেড থাকতে পারবেন। পরিবারের সবার জন্য আলাদা করে ইন্টারনেট ও মিনিট প্যাক কিনতে হবে না। প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার সহজেই পরিবারের কোন সদস্যকে যুক্ত করতে কিংবা বাদ দিতে পারবেন। একইসাথে, কোন ব্যবহারকারী কতটুকু ডেটা ও মিনিট ব্যবহার করতে পারবেন, সেটা নির্ধারণ করে দিতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করতে পারবেন—সব কিছুই করা যাবে মাইবিএল অ্যাপের মাধ্যমে।

একাধিক রিচার্জের প্রয়োজনীয়তা কমিয়ে এবং রিয়েল-টাইম ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করার সুবিধার ফলে মোবাইল প্ল্যান ব্যবস্থাপনাকে আরও সহজ করবে এ প্ল্যান। কানেক্টিভিটি সুবিধার পাশাপাশি, ফ্যামিলি প্যাকের প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার বিনা খরচে টফি ভিআইপি সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন এ প্যাক সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বর্তমানে পরিবারের সবার জন্য এমন কানেক্টিভিটি সুবিধা প্রয়োজন, যা দৈনন্দিন জীবনের সাথে স্বাভাবিকভাবে মানিয়েই যায়। একইসাথে, এ সুবিধা হতে হবে সাশ্রয়ী ও সহজে ব্যবস্থাপনাযোগ্য। বাংলালিংক ফ্যামিলি প্যাকের মাধ্যমে আমরা সবাইকে একটি প্ল্যানের আওতায় নিয়ে আসা এবং একাধিক প্যাক ব্যবস্থাপনার ঝামেলা দূর করার ওপরে গুরুত্ব দিয়েছি। আমাদের ‘ফ্যামিলি প্যাক’ -এর মাধ্যমে পরিবারের সদস্যরা নির্বিঘ্নে কানেক্টেড থাকতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন, যা সবার জন্য যোগাযোগে নতুন মাত্রা যুক্ত করবে।”                       

এ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক এর ডিজিটাল সেবা পোর্টফোলিও আরও সম্প্রসারিত করেছে; পাশাপাশি, দেশজুড়ে গ্রাহকদের জন্য আরও সহজ, স্মার্ট ও প্রাসঙ্গিক মোবাইল অভিজ্ঞতা নিশ্চিতে নিজেদের ‘পিপল-ফার্স্ট’ লক্ষ্যকে আরও জোরদার করছে।

আওয়াজ ডটকম ডটবিডি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

1

রমজানে কেনাকাটায় ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

2

যেকোনো মোবাইল গ্রাহকরা টফি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন

3

এখন থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

অনারের ম্যাজিক৮ প্রো ফোন

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুর

7

আসুস এর সুপার আল্ট্রাওয়াইড মনিটর

8

ভাষা মাসে ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

9

ভ্রমণসাহিত্যিক, গবেষক গাজী মুনছুর আজিজের জন্মদিন আজ

10

পহেলা বৈশাখ উপলক্ষে প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

11

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

12

নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই: বীথিকা

13

আবারও বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

16

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

17

মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিচ্ছে নভোএ

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

SICIP-এর তিন হাজার পাঁচশত জনকে প্রশিক্ষণ দিবে বিএসআইএ

20