নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ পুরস্কার জেতার অনার

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওতায় ম্যাচের ফল, গোলদাতা কিংবা ম্যান অব দ্য ম্যাচ নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে রয়েছে স্মার্টফোন, ট্যাবলেটসহ নানা পুরস্কার জেতার সুযোগ। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ক্যাম্পেইনটি।

‘প্রেডিক্ট এভরি ম্যাচ, উইন এভরি মোমেন্ট’ স্লোগান এবং ‘#অনাররোডটুগ্লোরি’ হ্যাশট্যাগ নিয়ে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের অনার বাংলাদেশ ফেসবুক পেজ অনুসরণ করতে হবে এবং ক্যাম্পেইন–সংক্রান্ত পোস্টটি নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে। এরপর তাঁরা নিবন্ধনের জন্য অফিশিয়াল লিংক পাবেন।

বিশ্বকাপের ১০৪টি ম্যাচজুড়ে অংশগ্রহণকারীদের ম্যাচের বিজয়ী দল, স্কোর, গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে হবে। দ্রুত ও সঠিক ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে তাঁরা পয়েন্ট অর্জন করবেন। এসব পয়েন্টের সকল তথ্য একটি লাইভ লিডারবোর্ডে থাকবে, যা প্রতি সোমবার হালনাগাদ করা হবে।

ক্যাম্পেইনে ম্যাচভিত্তিক, সাপ্তাহিক ও গ্র্যান্ড প্রাইজ—এই তিন ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী পাবেন একটি অনার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, একটি গোল্ড কাপ ট্রফি এবং বিশেষ উপহার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে একটি অনার ট্যাবলেট ও একটি অনার ইয়ারবাড।

এ ছাড়া ম্যাচ ও সাপ্তাহিক বিজয়ীদের জন্য থাকছে দলীয় জার্সি, প্রিমিয়াম ফুটবল, স্মার্টওয়াচ এবং অনার গিফট প্যাক। ক্যাম্পেইনের সমাপ্তি হবে একটি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে। সেখানে আয়োজিত গালা নাইটে সরাসরি ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

ক্যাম্পেইন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য ঐক্যের বন্ধন তৈরি করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতে চাই। একই সঙ্গে সঠিক ভবিষ্যদ্বাণী করা ফুটবলপ্রেমীদের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য দিয়ে পুরস্কৃত করতে চাই।’

ক্যাম্পেইন চলাকালে অনার ৬০০ সিরিজ, ৪০০ সিরিজ ও এক্স৯ডি স্মার্টফোনের সঙ্গে বিনা মূল্যে টফি সাবস্ক্রিপশন দেবে অনার। ফলে গ্রাহকেরা বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।


আওয়াজ ডটকম ডটবিডি, ১০ জুন ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার

1

বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের

2

রমজানে অফিস সময় নির্ধারণ

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুর

4

মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে

5

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬ তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহম

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

11

পহেলা বৈশাখ উপলক্ষে প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

12

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

13

সেভেন আপে ‘দলবদল’, ব্রাজিল ছেড়ে এবার ফ্রান্সের সমর্থক রোকনু

14

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মা

15

নরসিংদীতে রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা’র পক্ষ থেকে পুষ্টিকর

16

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভো

17

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ানপুত্র বিল্লাল

18

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20