নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাষা মাসে ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ ডাটা ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। জাতীয়ভাবে অমর একুশে ফেব্রুয়ারি পালনের সঙ্গে মিল রেখে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।


নিজেদের ‘পিপল-ফার্স্ট’ প্রতিশ্রুতির অংশ হিসেবে বোনাস ডাটা অফারের মাধ্যমে দিবসটি স্মরণ করছে বাংলালিংক। এর মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের স্মৃতিকে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতার সঙ্গে যুক্ত করেছে অপারেটরটি।


এই অফারের আওতায় ৫৯৮ টাকার ৩০ জিবি ডাটা প্যাক কিনলে গ্রাহকরা অতিরিক্ত ২১ জিবি বোনাস পাবেন। ফলে মোট ডাটা হবে ৫১ জিবি। প্যাকটির মেয়াদ ৩০ দিন। অফারটি চলবে ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিপেইড ও বি-টু-সি পোস্টপেইড গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মাইবিএল অ্যাপ এবং বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকটি কেনা যাবে।


মহান ২১ ফেব্রুয়ারির তাৎপর্য স্মরণ ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ২১ জিবি বোনাস ডাটা দেওয়া হচ্ছে। মাতৃভাষার অধিকার রক্ষায় তাঁদের আত্মদান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। দিনটি এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।


এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, জাতীয় পরিচয়ের সঙ্গে গ্রাহকদের ডিজিটাল কার্যক্রমকে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।


তিনি বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের ভিত্তি। আমরা বিশ্বাস করি, সংযোগ এমন হওয়া উচিত যা মানুষকে নিজের ভাষায় কথা বলতে, শিখতে, ভাব বিনিময় করতে এবং প্রিয়জনের কাছে থাকতে সহায়তা করবে। প্রতীকী ২১ জিবি উদ্যোগের মাধ্যমে আমরা ২১ ফেব্রুয়ারির চেতনাকে সম্মান জানাতে চাই এবং সারা দেশে অর্থবহ ডিজিটাল অংশগ্রহণকে উৎসাহিত করতে চাই।”


ঐতিহাসিক এই দিবস উপলক্ষে বিশেষ অফার চালুর মাধ্যমে জাতীয়ভাবে তাৎপর্যপূর্ণ সময়ে গ্রাহকদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় বাংলালিংক। একই সঙ্গে দেশজুড়ে ডিজিটাল মাধ্যমে সম্পৃক্ততা বাড়াতেও মানুষকে উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।


আওয়াজ ডটকম ডটবিডি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের

1

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

2

ঈদে ডেলিভারি ও পিকআপ সেবা চালু করলো এপেক্স

3

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

4

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ানপুত্র বিল্লাল

5

‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

রমজানে অফিস সময় নির্ধারণ

9

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

10

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা উদ্বোধন করলেন টুরাগ অ্যাকটিভ না

11

ওয়ালটন ই-বাইকে কিনে আর্জেন্টিনায় খেলা দেখার সুযোগ

12

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

13

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ

14

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬ তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহম

15

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

16

আবারও বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী

17

অনারের ম্যাজিক৮ প্রো ফোন

18

২০ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ধরে রেখেছে স্যামস্যাং

19

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

20