নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সরকারি গাড়িতে নয় নিজস্ব গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকে দিনের কর্মসূচি প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়েটা গাড়ি চড়ে, সেখান থেকে সচিবালয়ে এসেছেন সেই গাড়িতেই।‘

‘যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতোদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ছিল ১৩-১৪টি। আজ সেটি কমিয়ে ৪টি করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে।’

বিএনপি মিডিয়া সেলের এই সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সকল মন্ত্রীদের সচিবালয় থেকে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশিরভাগ সময়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।’

রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুইধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান তা বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান রুমন।

সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময়ে তার গাড়িবহরের সংখ্যা কম ছিল।

সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অপর্ন করেন। দুই জায়গাই প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী আসেন সচিবালয়ে।

আওয়াজ ডটকম ডটবিডি, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

দেশের বাজারে অনার ৬০০ সিরিজ

3

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

4

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক

8

মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিচ্ছে নভোএ

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক রওশন ক

11

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুর

14

২০ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ধরে রেখেছে স্যামস্যাং

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

17

নরসিংদীতে রোটারি ক্লাব অফ ইস্কাটন ঢাকা’র পক্ষ থেকে পুষ্টিকর

18

আয়ারল্যান্ডে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি

19

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক

20