নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

SICIP-এর তিন হাজার পাঁচশত জনকে প্রশিক্ষণ দিবে বেসিস

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA) আজ ঢাকাস্থ SICIP কার্যালয়ে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে বৃহৎ পরিসরে সেমিকন্ডাক্টর শিল্পভিত্তিক দক্ষ জনবল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে SICIP-এর এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং BSIA-এর সভাপতি জনাব এম এ জব্বার চুক্তিতে স্বাক্ষর করেন।

 

চুক্তি অনুযায়ী EEE, ECE, CSE, অ্যাপ্লাইড ফিজিক্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখা থেকে স্নাতক সম্পন্ন ৩,৫০০ জনকে ছয়টি বিশেষায়িত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সগুলো হলো: IC Design & Layout Engineering, Advanced Physical Design Program: RTL to GDSII, DFT and Verification Engineering Program for ASIC Designers, Applied Semiconductor Systems: Power Devices and Industrial Integration, Smart Systems Engineering: Embedded Design and Semiconductor Application Interfaces, এবং Packaging and Testingপ্রতিটি কোর্সের মেয়াদ হবে তিন মাস (২৪০ ঘণ্টা)। চুক্তি অনুযায়ী কর্মসূচিটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫.১৪ কোটি টাকা এবং বাস্তবায়নকাল ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

 

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে SICIP-এর এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন উচ্চমানের প্রশিক্ষণ নিশ্চিতকরণ, কার্যকর ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থা এবং কর্মসূচির লক্ষ্য অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে ৬৫% চাকরি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, BSIA-এর সঙ্গে এই অংশীদারিত্ব, যথাযথ তদারকি ও শিল্পখাতের সংযোগের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করবে, যারা বাংলাদেশের বিকাশমান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বৈশ্বিক বাজারের জন্যও প্রস্তুত থাকবে।

 

BSIA-এর সভাপতি জনাব এম এ জব্বার SICIP-কে ধন্যবাদ জানান এবং এ উদ্যোগ বাস্তবায়নে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, এই চুক্তি বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি উন্নত ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর সেবাখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গঠনে সহায়তা করবে, শিল্প প্রস্তুতি জোরদার করবে এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে শক্তিশালী করবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মাহফুজুল আলম খান, অতিরিক্ত সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); জনাব মনজুর আলম প্রধান, যুগ্ম সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); জনাবা আমিনা ফাহমিন, যুগ্ম সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট); জনাব মঈনুল হাসান, ডিইপিডি (ফান্ড ম্যানেজমেন্ট); জনাব মোহাম্মদ আফজাল হোসেন, এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট), উপসচিব এবং BSIA-এর জন্য SICIP-এর ফোকাল পয়েন্টসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। BSIA-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব এম ই চৌধুরী শামীম, পরিচালক জনাব মুনির আহমেদ এবং সচিব জনাব হাশিম আহম্মদ।

 

উল্লেখ্য, SICIP কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়িত হচ্ছে এবং এটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর আর্থিক সহায়তায় পরিচালিত


আওয়াজ ডটকম ডটবিডি, ১৭ ফেব্রুয়ারি ২০২৬


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, কি বলছে ডিবি

1

মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিচ্ছে নভোএ

2

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

11

আয়ারল্যান্ডে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর

18

ডা. শফিকুর রহমান হচ্ছেন বিরোধীদলীয় নেতা নাহিদ উপনেতা

19

বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের

20