নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ

দেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে ইনফিনিক্স নোট এজ এমন এক সময়ে এসেছে, যখন ব্যবহারকারীরা কেবল সাময়িক ট্রেন্ড নয়, বরং দীর্ঘমেয়াদি ব্যবহারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের কাছে এখন একটি স্মার্টফোন মানে শুধু নতুন ডিজাইন নয়; সেটি হতে হবে নির্ভরযোগ্য এবং কয়েক বছর ধরে ব্যবহার উপযোগী

৩০ হাজার টাকার বাজেট সেগমেন্টে ক্রেতাদের প্রত্যাশাও বদলেছে। অনেকেই এখন এমন ফোন চান, যা দেখতে প্রিমিয়াম হবে, কিন্তু দাম হবে তুলনামূলকভাবে নাগালের মধ্যে। ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে ও সমান সরু বেজেল, যা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের ফোনে দেখা যায়। ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ডিজাইন এটিকে দিয়েছে আধুনিক ও পরিমিত সৌন্দর্য

তবে শুধু ডিজাইন নয়, টেকসই পারফরম্যান্সও এখন ব্যাবহারকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মোবাইল গেমিং কিংবা কাজের প্রয়োজনে অনলাইনে থাকা, সব মিলিয়ে এখন ব্যাটারির স্থায়িত্ব অনেক জরুরি হয়ে উঠেছে। পাতলা গড়নের হলেও ইনফিনিক্স নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি এতে আছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। ফলে ব্যবহারকারীরা চার্জিং নিয়ে তুলনামূলক কম উদ্বেগে দিন পার করতে পারেন

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফোনটিকে দিয়েছে স্থিতিশীল পারফরম্যান্স। স্বল্প সময়ের উচ্চ স্কোরের বদলে দীর্ঘ সময় মসৃণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের সুবিধা যুক্ত থাকায় এটি ৩–৪ বছর ব্যবহারের উপযোগী থাকবে বলে ধারণা করা হচ্ছে

নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউপিএস ৩.০ প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করে, যা দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত সুবিধা দিতে পারে

নোট এজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে—৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা। রঙের ক্ষেত্রে রয়েছে সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ক্রেতাদের অগ্রাধিকার যখন ধীরে ধীরে পরিণত হচ্ছে, তখন ইনফিনিক্স নোট এজ স্টাইল, পারফরম্যান্স ও স্থায়িত্বের সমন্বয়ে সেই পরিবর্তিত চাহিদার প্রতিফলন তুলে ধরছে

আওয়াজ ডটকম ডটবিডি, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

আবারও বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী

2

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আ

3

রমজানে অফিস সময় নির্ধারণ

4

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

9

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভো

10

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

11

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

অনারের ম্যাজিক৮ প্রো ফোন

19

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, কি বলছে ডিবি

20