নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

জাতীয় ঐক্যই বাংলাদেশের শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের ও গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা স্বাধীন। দেড় দশক পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কেউ যেন ফ্যাসিবাদী ও তাবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে, এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল নিজ নিজ দায়িত্ব পালন করলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় প্রয়োজনে সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।’

নির্বাচনে দায়িত্ব পালন করা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এবার আমাদের দেশ গড়ার পালা। এ জন্য সকলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের পর যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সকলকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছি। আমার বক্তব্য স্পষ্ট—কোনো অন্যায় ও বেআইনি কাজ বরদাশত করব না। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।’

তারেক রহমান আরও বলেন, ‘সকলের জন্য আইন সমান এবং তা প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সেই আহ্বান জানাচ্ছি। দেশের উন্নয়নে ভিন্নমতের সকলের সহযোগিতা কামনা করছি।’

আওয়াজ ডটকম ডটবিডি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার

1

আবারও বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী

2

‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

3

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

4

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

5

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চাল

6

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ

7

ডা. শফিকুর রহমান হচ্ছেন বিরোধীদলীয় নেতা নাহিদ উপনেতা

8

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ পুরস্কা

9

আয়ারল্যান্ডে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট

12

নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই: বীথিকা

13

এআই ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

কক্সবাজার সৈকত পর্যটকশূন্য

16

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মা

17

আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর

18

আসুস এর সুপার আল্ট্রাওয়াইড মনিটর

19

SICIP-এর তিন হাজার পাঁচশত জনকে প্রশিক্ষণ দিবে বিএসআইএ

20