নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবহারকারীদের জন্য বিশেষ সেবাইলেকশন কর্নার: ভোটের হাওয়াচালু করেছে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। নির্বাচন সংক্রান্ত তথ্য নির্ভরযোগ্য সকল সংবাদ পাওয়া যাবে টফি অ্যাপের ভেতরে নির্দিষ্ট ডিজিটাল কর্নারে।

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমেভোটের হাওয়া’-তে যুক্ত করা হয়েছে যাচাইকৃত নির্বাচন সংক্রান্ত তথ্য কনটেন্ট। ফলে গুরুত্বপূর্ণ সময়ে খুব সহজেই সময়োপযোগী বিশ্বাসযোগ্য যেকোন তথ্য পাওয়া যাবে টফির ইলেকশন কর্নারে। নিজেদেরপিপল ফার্স্টনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য সকল সংবাদমাধ্যমগুলোকে একক একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে টফি। এতে করে, নির্বাচনের সময়ে ব্যবহারকারীরা যেকোন তথ্য জানতে পারবেন খুব সহজেই।

টফিতে দেশের সব প্রধান মূলধারার টেলিভিশন চ্যানেলগুলোকে যুক্ত করা হয়েছে। এর ফলে, ভোটারদের জন্য তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মাধ্যম। লাইভ সম্প্রচারের পাশাপাশিভোটের হাওয়া’-তে রয়েছে নির্বাচিত সংবাদ ভিডিও। আকারে ছোট সহজে দেখার মতো এসব ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এছাড়া, কর্নারে রয়েছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা, যা ব্যবহারকারীদের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ঘটনাবলি বুঝতে সহায়তা করবে। ছাড়া ব্যবহারকারীদের মতামত জানাতে রাখা হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ পোল। এর মাধ্যমে নির্বাচনকালীন সময়ে জনমতের প্রতিফলনও দেখা যাবে।

উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনমূলক ইতিবাচক ভূমিকা রাখতে চায় টফি। লক্ষ্য প্রযুক্তি, কনটেন্ট ব্যবহারকারীর অংশগ্রহণকে সমন্বয় করে নির্বাচনের পুরো সময়টাতে মানুষকে তথ্য সরবরাহ করা।

বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘অর্থবহ নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্যের সহজ প্রাপ্তি অত্যন্ত জরুরি। টফির ভোটের হাওয়ার মাধ্যমে আমরা দায়িত্বশীলভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাচাইকৃত সংবাদ, বিশ্লেষণ দেশের নাগরিকদের সুযোগ এক জায়গায় এনেছি। আমাদের লক্ষ্য দেশজুড়ে নির্বাচনসংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য আরও সহজলভ্য প্রাসঙ্গিক করে তোলা এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আমাদের প্ল্যাটফর্মটি আরও উন্নত করা।


আওয়াজ ডটকম ডটবিডি, ২ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৬ তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহম

1

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

2

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ পুরস্কা

3

সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

4

কক্সবাজার সৈকত পর্যটকশূন্য

5

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

6

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

7

২০ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ধরে রেখেছে স্যামস্যাং

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মা

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

যেকোনো মোবাইল গ্রাহকরা টফি সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

SICIP-এর তিন হাজার পাঁচশত জনকে প্রশিক্ষণ দিবে বিএসআইএ

15

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আ

16

ঈদে ডেলিভারি ও পিকআপ সেবা চালু করলো এপেক্স

17

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, কি বলছে ডিবি

18

‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

19

বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট

20