নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

শিল্পখাত নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা ও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে এক সঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইউসিবিডি। 

সম্প্রতি, রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমওইউ -তে ইউসিবিডির পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং রোজটেক সল্যুশনস লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে রোজটেক সল্যুশনসের পরিচালক শরীফ হোসেন ও চেয়ারম্যান নাফিস মোস্তফাসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবিডির শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ, চাকরি প্রাপ্তিতে সহায়তা, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতভিত্তিক জ্ঞান বিনিময় সেশন এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের চলমান এআই প্রকল্পে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ পেশাজীবীদের সাথে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন এবং আইটি শিল্পখাতে নিজেদের প্রত্যাশিত অবস্থান তৈরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন।  

এ অংশীদারিত্ব নিয়ে কিংশুক গুপ্ত বলেন, ইউসিবিডিতে আমাদের মূল লক্ষ্য হল অ্যাকাডেমিক শিক্ষাকে শিল্পখাতের প্রত্যাশার সঙ্গে সংযুক্ত করা। রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে অংশীদারিত্ব শিক্ষার্থীদের বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও জোরালো করেছে।

এ বিষয়ে মো. ইমরান হোসেন বলেন, ইউসিবিডির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা এন্টারপ্রাইজ মানের এআই পণ্য নিয়ে হাতে-কলমে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং তাদের পেশাগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহারিক দক্ষতায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

আওয়াজ ডটকম ডটবিডি, ২ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনারের ম্যাজিক৮ প্রো ফোন

1

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: আ

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ানপুত্র বিল্লাল

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত

6

চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

7

ডা. শফিকুর রহমান হচ্ছেন বিরোধীদলীয় নেতা নাহিদ উপনেতা

8

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

9

বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের

10

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা উদ্বোধন করলেন টুরাগ অ্যাকটিভ না

11

কক্সবাজার সৈকত পর্যটকশূন্য

12

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভো

15

মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ দিচ্ছে নভোএ

16

রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

SICIP-এর তিন হাজার পাঁচশত জনকে প্রশিক্ষণ দিবে বিএসআইএ

19

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

20