নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনা যাচ্ছে নগদ ওয়ালেটে

প্রবাসীদের স্বজনদের জন্য দেশে টাকা পাঠানোর আরো একটি সহজ মাধ্যম উন্মুক্ত করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। এখন ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকেরা তাদের স্বজনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ নগদ ওয়ালেট-এর মাধ্যমে পাঠাতে পারছেন।


চুক্তির আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এরফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে উপকারভোগীরা সর্বনিম্ন ক্যাশ আউট খরচে ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।


পাশাপাশি সরকারের দেওয়া দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনাও উপভোগ করতে পারবেন রেমিট্যান্স গ্রহীতারা। এ ছাড়া ৬০টিরও বেশি মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং তিন লাখেরও বেশি নগদ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে এই সেবা পাওয়া যাচ্ছে


সম্প্রতি ঢাকার বনানীতে নগদের প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও নগদের মধ্যে রেমিট্যান্স পেমেন্টবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়, নগদের সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে রেমিট্যান্স সেবার আওতাভুক্ত করতে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে উল্লেখ করে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এই চুক্তির মাধ্যমে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ প্রকাশ করেন।


আওয়াজ ডটকম ডটবিডি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

SICIP-এর তিন হাজার পাঁচশত জনকে প্রশিক্ষণ দিবে বিএসআইএ

3

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা উদ্বোধন করলেন টুরাগ অ্যাকটিভ না

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানবে স্মার্ট ইলেকশন ম্যানেজ

8

নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই: বীথিকা

9

দেশের বাজারে অনার ৬০০ সিরিজ

10

বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট

11

নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

12

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক রওশন ক

13

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

সেভেন আপে ‘দলবদল’, ব্রাজিল ছেড়ে এবার ফ্রান্সের সমর্থক রোকনু

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

18

আসুস এর সুপার আল্ট্রাওয়াইড মনিটর

19

নগদের একমাসের লেনদেন ৪০ হাজার কোটি টাকা

20